Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / সিলেট বিভাগ / সারাদেশ / হবিগঞ্জ / নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার - Chief TV

নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার - Chief TV

2026-06-03  ডেস্ক রিপোর্ট  19 views
নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার  - Chief TV
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে হোসাইন আহমেদ নামের এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে নবীগঞ্জ থানা পুলিশ অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
 
গ্রেফতারকৃত হোসাইন আহমেদ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দক্ষিণ গজনাইপুর গ্রামের বাসিন্দা এবং গজনাইপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য। এছাড়া তিনি স্থানীয় ছাত্রদলের সভাপতি পদপ্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পদ-পদবি ব্যবহার করে আসছিলেন।

মামলার এজাহার অনুযায়ী, দেবপাড়া ইউনিয়নের এক বিবাহিত নারীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে হোসাইন আহমেদের পরিচয় হয় এবং তিনি দীর্ঘদিন ধরে ওই নারীকে উত্ত্যক্ত করে আসছিলেন। গত সোমবার গভীর রাতে ভুক্তভোগীর পৈতৃক বাড়ির পেছনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তাকে ধর্ষণ করা হয়।
 
এ সময় ভুক্তভোগীর চিৎকারে তার বাবা-মা ছুটে এসে অভিযুক্তকে হাতেনাতে আটক করেন এবং পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এই ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। নবীগঞ্জ থানার ওসি মো. মোনায়েম মিয়া জানান, পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Share: