Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / জাতীয় / জাতীয় সংসদের হুইপ নিযুক্ত হলেন রকিবুল ইসলাম বকুলসহ সাতজন - Chief TV

জাতীয় সংসদের হুইপ নিযুক্ত হলেন রকিবুল ইসলাম বকুলসহ সাতজন - Chief TV

2026-03-02  ডেস্ক রিপোর্ট  470 views
জাতীয় সংসদের হুইপ নিযুক্ত হলেন রকিবুল ইসলাম বকুলসহ সাতজন - Chief TV

ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ নিয়োগ সম্পন্ন হয়েছে। সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলামকে চিফ হুইপ হিসেবে নিযুক্ত করা হয়েছে। একইসঙ্গে দেশের বিভিন্ন প্রান্তের আরও ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে দায়িত্ব প্রদান করেছেন রাষ্ট্রপতি।

এবারের এই গুরুত্বপূর্ণ তালিকায় বিশেষভাবে স্থান পেয়েছেন খুলনা-৩ আসনের জনপ্রিয় সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। তাকে হুইপ হিসেবে নিযুক্ত করার মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনৈতিক নেতৃত্বে নতুন গতির সঞ্চার হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রকিবুল ইসলাম বকুলসহ নবনিযুক্ত অন্য হুইপরা হলেন— হবিগঞ্জ-৩ আসনের আলহাজ্ব জি কে গউস, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ আসনের রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের মো. আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান)।

সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, 'The Bangladesh (Whips) Order, 1972' এর বিধান অনুযায়ী রাষ্ট্রপতি এই নিয়োগদান করেছেন। খুলনার রাজনৈতিক অঙ্গনে আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে তার নির্বাচনী এলাকায় আনন্দের বন্যা বইছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ মনে করছেন, সংসদীয় কার্যক্রমে তার এই নতুন ভূমিকা এলাকার উন্নয়নে এবং জাতীয় সংসদে খুলনার জোরালো প্রতিনিধিত্ব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।


Share:

Single Page