Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / বিনোদন / দেশে ফিরে কিভাবে জন্মদিন কাটালেন অধরা খান? - Chief TV

দেশে ফিরে কিভাবে জন্মদিন কাটালেন অধরা খান? - Chief TV

2026-05-05  হৃদয় খান, বিনোদন প্রতিবেদকঃ  135 views
দেশে ফিরে কিভাবে জন্মদিন কাটালেন অধরা খান? - Chief TV

বাংলাদেশের আলোচিত চিত্রনায়িকা অধরা খান দীর্ঘদিন বিদেশে অবস্থানের পর সম্প্রতি দেশে ফিরেছেন। দেশে ফিরে তিনি এখন সময় কাটাচ্ছেন মা ও পরিবারের সদস্যদের সঙ্গে। আর এই ঘনিষ্ঠ পরিবেশেই তিনি উদযাপন করছেন নিজের জন্মদিন।

জন্মদিন ঘিরে অধরা জানান, পরিবারের সবাইকে পাশে পাওয়া এবং পুরো দিনটি ঘরোয়া পরিবেশে কাটাতে পারাটাই তার কাছে সবচেয়ে বড় আনন্দ। দেশের বাইরে থাকার পর এমন মুহূর্তগুলো তার কাছে বিশেষভাবে মূল্যবান বলেও তিনি উল্লেখ করেন।

ব্যক্তিগত আনন্দের পাশাপাশি পেশাগত জীবনের অপেক্ষাও তাকে ভাবাচ্ছে। অধরার অভিনীত দুটি চলচ্চিত্র—‘দখিন দুয়ার’ ও ‘ঋতুকামিনী’—দীর্ঘদিন ধরে মুক্তির অপেক্ষায় রয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন, সিনেমা দুটি দ্রুত সেন্সর সম্পন্ন হয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তার মতে, একজন শিল্পীর জন্য কাজ শেষ হওয়ার পর দ্রুত তা দর্শকের কাছে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

জন্মদিনে ঘরোয়া আয়োজনে সময় কাটাচ্ছেন অধরা খান -1 Chief TV

এর আগে তিনি ‘নায়ক’, ‘মাতাল’, ‘পাগলের মতো ভালোবাসি’, ‘সুলতানপুর’সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি আরও কিছু প্রজেক্টে কাজ করেছেন, যেগুলোর কয়েকটি এখনো মুক্তির অপেক্ষায়।

অভিনয়ে অনুপ্রেরণা প্রসঙ্গে অধরা জানান, শাবানা, ববিতা, মৌসুমী ও শাবনূরের মতো কিংবদন্তি অভিনেত্রীদের কাজ তাকে সবসময় অনুপ্রাণিত করে। চলচ্চিত্রের পাশাপাশি তিনি নাটকেও কাজ করছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রে নির্মিত ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ নাটকে অভিনয় করেছেন, যা পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল।

সব মিলিয়ে জন্মদিনে পারিবারিক ভালোবাসা আর কাজের নতুন অপেক্ষা—এই দুই অনুভূতির মাঝেই সময় কাটছে অধরা খানের। ভক্তদের প্রত্যাশা, শিগগিরই বড় পর্দায় নতুন কাজ নিয়ে ফিরবেন এই অভিনেত্রী।


Share: