বৃহস্পতিবার (৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন স্পষ্টভাবে বলেন,
“জাতিসংঘে পাঠানো আওয়ামী লীগের চিঠি দিয়ে কোনো কাজ হবে না।”
এর আগে গত শনিবার ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধি স্টেফান লিলারের বরাবর চিঠি পাঠায় নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ। চিঠিটি পাঠান দলটির সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
চিঠিতে আওয়ামী লীগ উল্লেখ করে, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত জাতিসংঘ ও ইউএনডিপিকে নির্বাচনী সহযোগিতা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি সংস্থাগুলোর প্রতি সব রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় সংলাপ ও সমঝোতা উৎসাহিত করা এবং মানবাধিকার ও আইনের শাসনকে নির্বাচনী সম্পৃক্ততার মূলভিত্তি হিসেবে রাখার আহ্বান জানানো হয়।
দলটির পক্ষ থেকে আরও বলা হয়, ইউএনডিপির নির্বাচনী সহযোগিতা, ব্যালট প্রজেক্ট এবং আসন্ন নির্বাচনের প্রাতিষ্ঠানিক সহায়তা নিয়ে তাদের গুরুতর উদ্বেগ রয়েছে। তারা দাবি করে, এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক নয়, বিশ্বাসযোগ্যও নয়।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, এমন সম্পৃক্ততা আন্তর্জাতিক আইন, জাতিসংঘের মূলনীতি এবং ইউএনডিপির অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রসারের ম্যান্ডেট লঙ্ঘনের ঝুঁকি তৈরি করে।