Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / জুলাই জাদুঘর উদ্বোধন ৫ আগস্টের আগে - Chief TV

জুলাই জাদুঘর উদ্বোধন ৫ আগস্টের আগে - Chief TV

2026-07-07  ডেস্ক রিপোর্ট  28 views
জুলাই জাদুঘর উদ্বোধন ৫ আগস্টের আগে - Chief TV

আগামী ৫ আগস্টের আগেই জুলাই জাদুঘর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই যোদ্ধাদের নিয়ে কোনো ধরনের কটূক্তি বা অবমাননাকর মন্তব্য কোনোভাবেই কাম্য নয়।

মঙ্গলবার (৭ জুলাই) বেলা ১১টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং সংশ্লিষ্ট ঘটনাবলি তুলে ধরতে জুলাই জাদুঘর নির্মাণ করা হচ্ছে। আগামী ৫ আগস্টের আগেই এটি উদ্বোধন করা হবে।

দেশের খাদ্য মজুত পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বর্তমানে ৯ লাখ মেট্রিক টন বেশি খাদ্য মজুত রয়েছে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, নির্বাচন সামনে রেখে একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে। সেই পরিকল্পনা অনুযায়ী আগামী আগস্ট মাসের দ্বিতীয়ার্ধে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।


Share: