রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’। এই বিশেষ সম্মেলনে জুলাই আন্দোলনের অমর শহীদদের পরিবার এবং আহত বীর যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানিয়ে ‘জুলাই স্মৃতি স্মারক’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শহীদ পরিবারের সদস্য এবং আন্দোলনের বীরদের উপস্থিতিতে আয়োজিত এই রাষ্ট্রীয় সম্মেলনে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে তাঁদের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে জুলাই-২৪ গণ-অভ্যুত্থানের বীর শহীদ মিরাজের বাবা আব্দুর রব মিয়া অত্যন্ত আবেগঘন মুহূর্তে প্রধানমন্ত্রীর কাছ থেকে তাঁর সন্তানের বীরত্বের স্মারক গ্রহণ করেন।
অনুষ্ঠানে জুলাই-২৪ গণ-অভ্যুত্থানের বীর শহীদ মিরাজের বাবা আব্দুর রব মিয়া অত্যন্ত আবেগঘন মুহূর্তে প্রধানমন্ত্রীর কাছ থেকে তাঁর সন্তানের বীরত্বের স্মারক গ্রহণ করেন।
এরপর ক্রমান্বয়ে শহীদ সেলিমের ভাই উজ্জ্বল হোসেন, জুলাই আন্দোলনে গুরুতর আহত আল মিরাজ এবং আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা মোহাম্মদ আমিনুল ইসলাম ইমন প্রধানমন্ত্রীর হাত থেকে এই বিশেষ স্মৃতি স্মারক গ্রহণ করেন।
অনুষ্ঠানের সঞ্চালক জানান, সময়ের স্বল্পতার কারণে উপস্থিত প্রতিনিধিদের মধ্য থেকে প্রতীকীভাবে কয়েকজন সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে স্মারক গ্রহণ করলেও প্রতিটি শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের জন্য এই সম্মাননা সংরক্ষিত রয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে দেশের প্রতিটি প্রান্তে থাকা জুলাই আন্দোলনের সকল শহীদ পরিবার এবং আহত বীরদের কাছে এই জুলাই স্মৃতি স্মারক অত্যন্ত মর্যাদার সাথে পৌঁছে দেওয়া হবে।