Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / জয়পুরহাট / জয়পুরহাটে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীকে আটক করেছে পুলিশ - chief tv

জয়পুরহাটে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীকে আটক করেছে পুলিশ - chief tv

2026-06-28  আরিফুল ইসলাম, জয়পুরহাট প্রতিনিধি  29 views
জয়পুরহাটে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীকে আটক করেছে পুলিশ - chief tv

‎জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ ঢুলিপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, স্বামীর নির্যাতনে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

‎রোববার (২৮ জুন) ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত বন্দনা রানী (২৬) ওই এলাকার রাজকুমারের স্ত্রী।

‎নিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরেই দাম্পত্য জীবনে কলহ চলছিল। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে বিরোধ লেগে থাকত। পরিবারের দাবি, পারিবারিক দ্বন্দ্বের একপর্যায়ে বন্দনা রানীকে মারধর করা হয়, যার ফলে তার মৃত্যু হয়।

‎তবে অভিযুক্তের পরিবারের দাবি, এটি হত্যাকাণ্ড নয়; তিনি আত্মহত্যা করেছেন।

‎খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তদন্ত সংশ্লিষ্টরা জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


Share: