নীলফামারীর কিশোরগঞ্জে পুলিশ পৃথক অভিযান চালিয়ে ক্যাসিনো জুয়াড়িসহ আটজনকে গ্রেপ্তার করেছে। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারের পর রোববার দুপুরে তাঁদেরকে আদালতের মাধ্যমে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালিকাপুর ও বাজেডুমরিয়া এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এর মধ্যে ক্যাসিনো খেলার সরঞ্জামসহ হাতেনাতে আটক করা হয় বাজেডুমরিয়া গ্রামের চার জুয়াড়িকে।

তাঁরা হলেন দিলীপ রায়, সাজু মিয়া, আশরাফুল আলম ওরফে মিলন এবং আশিকুজ্জামান ওরফে অনিক। অন্যদিকে পৃথক একটি মাদকবিরোধী অভিযানে বালাপাড়া ও দোলাপাড়া গ্রামের চার মাদকসেবনকারীকে আটক করে পুলিশ। গ্রেপ্তার হওয়া এই চার তরুণ হলেন ডালিম মিয়া, সায়েম ইসলাম, সাঈদী ইসলাম ও মনিকুল ইসলাম।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সব ধরনের সামাজিক অপরাধ নির্মূলে পুলিশের এই ধরনের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।