Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / জয়পুরহাট / জয়পুরহাটের পাঁচবিবিতে বীর মুক্তিযোদ্ধার স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত - Chief TV

জয়পুরহাটের পাঁচবিবিতে বীর মুক্তিযোদ্ধার স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত - Chief TV

2026-05-31  জুয়েল শেখ, জয়পুরহাট প্রতিনিধি  35 views

জয়পুরহাটের পাঁচবিবিতে বীর মুক্তিযোদ্ধার স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবির ৭১'সালে বাংলা স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী মরহুম বীর মুক্তিযোদ্ধা মানিক স্মৃতি নাইট শর্টপিস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

ঈদের তৃতীয় দিন শনিবার রাতে পাঁচবিবি পৌর শহরের দমদমায় "মানিক স্মৃতি সংসদ" এর আয়োজনে টুর্নামেন্টে ৮'টি দল অংশ গ্রহণ করে।

যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে পাঁচবিবি পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব উদীয়মান তরুণ ক্রীড়া সংগঠক হাসানুর রহমান রাব্বি। আগামী পৌরসভা নির্বাচনের আগেই তিনি ৫'নং ওয়ার্ড মাদক মুক্ত চাঁদাবাজি বন্ধ সহ সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন সবাইকে সাথে নিয়ে।

তরুণ এ নেতার মানবিক কাজ দেখে অনেকেই তাকে আগামীতে কাউন্সিল নির্বাচিত করতে আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে যুবককে প্রিয় মুখ রাব্বি সহ টুর্নামেন্টের উদ্বোধনে এসময় উপস্থিত ছিলেন ৫'নং ওয়ার্ড বিএনপি'র সম্পাদক মোঃ শামীম রেজা জনি, মোঃ রেজাউল করিম লিঠু, সুমন কুন্ডু মুন্না মহল্লাবাসী ও খেলোয়াড় বৃন্দ।

স্বেচ্ছাসেবক দল নেতা রাব্বি খেলোয়ারদের উদ্দেশ্যে বলেন, মাদক থেকে দূরে থাকার সঠিক পথ নিয়মিত মাঠে উপস্থিত হয়ে খেলাধুলা চালিয়ে যেতে হবে। বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ইভটিজিং থেকেও দূরে রাখতে সহায়ক ভূমিকা পালন করে একমাত্র খেলাধুলা এমন কথাও বলেন তিনি। নিয়মিত খেলাধুলা চালিয়ে যাও সব ধরনের সহযোগিতাও করা হবে বলেও জানান রাব্বি।
 


Share: