Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / রংপুর / কাউনিয়ায় ভাতিজাকে মারপিটের মামলায় অভিযুক্ত আসামি চাচা গ্রেফতার - Chief TV

কাউনিয়ায় ভাতিজাকে মারপিটের মামলায় অভিযুক্ত আসামি চাচা গ্রেফতার - Chief TV

2026-04-05  আব্দুল্লাহ্ আনন্দ, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি  187 views
কাউনিয়ায় ভাতিজাকে মারপিটের মামলায় অভিযুক্ত আসামি চাচা গ্রেফতার - Chief TV

কাউনিয়ায় ভাতিজাকে  মারপিটের মামলায় এক অভিযুক্ত আসামি চাচাকে গ্রেফতার করেছে পুলিশ।

পারিবারিক ও মামলা সূত্রে জানা গেছে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের সদরা তালুক  গ্রামের হাবিবুর রহমানের পুত্র সাইদুর রহমানের সাথে  জায়গা জমি নিয়ে একই এলাকার নজব উদ্দিন আকন্দের পুত্র মোবাখারুল ইসলাম(৫৯) ও মোখলেছুর রহমানের(৫০) গং দের সাথে জমি জমা নিয়ে  বিরোধ চলে আসছে ।

গত ২৩ ফেব্রুয়ারী সকালে মোবাখারুল ও মোখলেছুর রহমান সাইদুর রহমানের বাড়িতে হঠাৎ করে  ঢুকে তাকে ধারালো দা ও লাঠি দ্বারা মারপিট করে গুরুত্বর আহত করে এবং টাকা পয়সা ছিনিয়ে নেয়। পরে তার চিৎকারে স্ত্রী সহ এলাকার লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।  

এঘটনায় ৬ মার্চ মোবাখারুল ইসলাম ও মোখলেছুর রহমান সহ ৮জন আসামীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে মামলার অভিযুক্ত আসামী মোখলেছুর রহমান(৫০) কে কুটির পাড়  এলাকা থেকে শুক্রবার বিকালে গ্রেফতার করে।

কাউনিয়া থানা অফিসার ইনচার্জ  নজমুল হক আসামী কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।


Share: