Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজনীতি / খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাউফলে ছাত্রদলের দোয়া ও মিলাদ অনুষ্ঠিত - Chief TV

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাউফলে ছাত্রদলের দোয়া ও মিলাদ অনুষ্ঠিত - Chief TV

2026-01-03  জাহিদ শিকদার, পটুয়াখালী প্রতিনিধি  118 views
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাউফলে ছাত্রদলের দোয়া ও মিলাদ অনুষ্ঠিত - Chief TV

বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে পটুয়াখালী- বাউফল আসনের বিএনপির এমপি পদ প্রার্থী সহিদুল আলম তালুকদারের পৌরসভাস্থ বাসভবনে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০২ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।

দোয়া মিলাদে এমপি পদ প্রার্থী সহিদুল আলম তালুকদার, পৌর বিএনপির সহসভাপতি শাহজাহান হাওলাদার, উপজেলা জিয়া মঞ্চ এর আহবায়ক ফিরোজ, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ সাবেক যুগ্ম আহ্বায়ক মিজান, সাবেক যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল তানজিল, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শরীয়তউল্লাহ সৈকত, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ নিয়াজ হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফ হোসাইনসহ বিএনপি সহ সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।


Share: