Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আন্তর্জাতিক / খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার - Chief TV

খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার - Chief TV

2026-07-02  ডেস্ক রিপোর্ট  32 views
খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার - Chief TV

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ইরানের উদ্দেশে যাত্রা করেন।

জানা গেছে, আগামী ৪ জুলাই তেহরান ও কোমে খামেনির জানাজাসহ আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে। বার্তা সংস্থা মেহর নিউজের প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়েছে, ইরানের উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদে আগামী ৯ জুলাই তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। মাশহাদই ছিল আয়াতুল্লাহ আলী খামেনির জন্মস্থান।

আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল মাশহাদে জন্মগ্রহণ করেন এবং ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ইরানের পরিবর্তিত রাষ্ট্রব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন খামেনি। ১৯৮০ সালে স্বল্প সময়ের জন্য তিনি দেশটির প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ইরান-ইরাক যুদ্ধের সময় ইসলামী বিপ্লবী বাহিনীর তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর বিশেষজ্ঞ পরিষদ তাকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত করে। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় তার মৃত্যুর খবর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।


Share: