Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আন্তর্জাতিক / খাসির মাংসের বদলে মুরগি দেওয়ায় বিয়েবাড়িতে তুমুল মারামারি - Chief TV

খাসির মাংসের বদলে মুরগি দেওয়ায় বিয়েবাড়িতে তুমুল মারামারি - Chief TV

2026-07-11  ডেস্ক রিপোর্ট  47 views
খাসির মাংসের বদলে মুরগি দেওয়ায় বিয়েবাড়িতে তুমুল মারামারি - Chief TV

ভারতের বিহারে বিয়ের অনুষ্ঠানে খাসির মাংসের বদলে মুরগির মাংস পরিবেশনকে কেন্দ্র করে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৯ জুলাই) সাহারসা জেলার সিমরি বখতিয়ারপুর এলাকায় মোহাম্মদ আবদুল্লাহ ওরফে চাঁদের সঙ্গে মোহাম্মদ জাভেদ ওরফে মোটোর মেয়ের বিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

তবে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে খাবার পরিবেশনের সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বরপক্ষের দাবি, তাদের খাসির মাংস খাওয়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু খাবারে মুরগির মাংস পরিবেশন করা হলে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।

একপর্যায়ে সেই বাকবিতণ্ডা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে মারামারিতে জড়াতে দেখা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের সিমরি বখতিয়ারপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ ও সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখে তদন্ত করা হচ্ছে।


Share: