Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আন্তর্জাতিক / নারী যাত্রীকে অশালীন স্পর্শ বাসচালকের, ভিডিও ভাইরাল - Chief TV

নারী যাত্রীকে অশালীন স্পর্শ বাসচালকের, ভিডিও ভাইরাল - Chief TV

2026-07-11  ডেস্ক রিপোর্ট  39 views
নারী যাত্রীকে অশালীন স্পর্শ বাসচালকের, ভিডিও ভাইরাল - Chief TV

ভারতের রাজধানী দিল্লিতে সরকারি বাসে এক নারী যাত্রীকে হেনস্তার অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে বাসচালকের বিরুদ্ধে নারী যাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে। তবে ভিডিওটির সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন (ডিটিসি)-এর একটি বাসে ঘটেছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক নারী যাত্রী চালকের আসনের পাশে দাঁড়িয়ে আছেন। এ সময় চালক তাকে অশালীনভাবে স্পর্শ করার চেষ্টা করছেন বলে অভিযোগ ওঠে। পরিস্থিতিতে ওই নারী কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে কিছুটা দূরে সরে যান।

বাসে থাকা অন্য এক যাত্রী পুরো ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়।

ভিডিওটি দেখার পর অনেক নেটিজেন মন্তব্য করেছেন, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্ত চালকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে এ ধরনের ঘটনার প্রতিবাদে ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানিয়েছেন অনেকে।

আবার কেউ কেউ মত দিয়েছেন, ভিডিও ধারণের পাশাপাশি ঘটনাস্থলেই অন্য যাত্রীদের প্রতিবাদ করা উচিত ছিল। তবে ভাইরাল ভিডিওটি নিয়ে এখন পর্যন্ত দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন (ডিটিসি) কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।


Share: