Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / খুলনা বিভাগ / সারাদেশ / সাতক্ষীরা / কলারোয়ায় গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কৃষকের মৃত্যু - Chief TV

কলারোয়ায় গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কৃষকের মৃত্যু - Chief TV

2026-06-13  ডেস্ক রিপোর্ট  29 views
কলারোয়ায় গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কৃষকের মৃত্যু - Chief TV
সাতক্ষীরার কলারোয়ায় মাঠের কাজ শেষে বাড়ি ফিরে খালে গোসল করতে যাওয়ার পথে আকস্মিক বজ্রপাতে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের ব্রজবকসা গ্রামের খালপাড়ে এই অনাকাঙ্ক্ষিত ও বেদনাদায়ক দুর্ঘটনা ঘটে।
 
নিহত কৃষকের নাম আব্দুল হামিদ (৩৫) ওরফে ঝড়ু। তিনি ব্রজবকসা গ্রামের মৃত হায়দার আলীর ছেলে। এই অকাল মৃত্যুর ঘটনায় পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক আব্দুল হামিদ প্রতিদিনের মতো শনিবার সকালেও নিজের জমিতে কৃষিকাজ করতে মাঠে যান। দুপুর পর্যন্ত তীব্র তাপদাহের মাঝে মাঠে হাড়ভাঙা খাটুনি শেষে তিনি দুপুরের দিকে বাড়িতে ফিরে আসেন।
 
এরপর শরীর ঠান্ডা করতে এবং গোসল করার উদ্দেশ্যে বাড়ির পাশে ব্রজবাকসা খালের দিকে রওনা হন। তিনি খালপাড়ে পৌঁছানো মাত্রই আকস্মিক ও বিকট শব্দে বজ্রপাত হলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
 
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি টিম নিহতের বাড়ি পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share: