Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / জয়পুরহাট / ক্ষেতলালে স্বামীকে অচেতন করে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ - chief tv

ক্ষেতলালে স্বামীকে অচেতন করে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ - chief tv

2026-06-29  আরিফুল ইসলাম, জয়পুরহাট প্রতিনিধি  26 views
ক্ষেতলালে স্বামীকে অচেতন করে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ - chief tv

‎জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় স্বামীকে কোমল পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী ক্ষেতলাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

‎অভিযোগে জানা যায়, উপজেলার বিনাই গ্রামের এক গৃহবধূ বৃহস্পতিবার (২৫ জুন) গভীর রাতে সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় একই এলাকার এক যুবক বাড়ির সীমানা পেরিয়ে ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

‎ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত ব্যক্তি তাকে জানান যে, তার স্বামীকে আগেই কোমল পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করা হয়েছে। পরে তাকে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করার চেষ্টা করা হয়। এতে বাধা দিলে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

‎একপর্যায়ে শিশুর কান্নার শব্দে স্বামীর ঘুম ভেঙে গেলে অভিযুক্ত দ্রুত পালিয়ে যান। পরদিন স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্ত সেখানে উপস্থিত হননি বলে জানা গেছে।

‎ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে। এ বিষয়ে ক্ষেতলাল থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Share: