কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার চান্দপুর গ্রামে গালিম খার বাগ এলাকার রাস্তার উদ্বোধন করা হয়েছে। উন্নয়নের এ উদ্যোগে খুশি গ্রামের সাধারণ কৃষকসহ এলাকাবাসী।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় গ্রামবাসীর উদ্যোগে প্রায় দুইশত ফুট রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ৪নং চান্দপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জহিরুল ইসলাম বুলবুল।
এ সময় উপস্থিত ছিলেন গাউছুল আজম জামে মসজিদের সভাপতি ও মোহাম্মদ নূরুল ইসলাম তুতু কবিরাজ স্মৃতি সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দীন। আরও উপস্থিত ছিলেন গাউছুল আজম জামে মসজিদের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মোহাম্মদ নূরুল ইসলাম তুতু কবিরাজ স্মৃতি সংসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সাইফুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন গাউছুল আজম জামে মসজিদের সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ নূরুল ইসলাম তুতু কবিরাজ স্মৃতি সংসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক, মানবাধিকারকর্মী ও সাংবাদিক মোহাম্মদ রুস্তম আলী। আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মো. অহিদ, মো. শাহজাহান, গাউছুল আজম জামে মসজিদের কোষাধ্যক্ষ মো. দ্বীন ইসলাম, মো. আলাউদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রাস্তা উদ্বোধনের মাধ্যমে যোগাযোগব্যবস্থার উন্নয়ন হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কাজের প্রত্যাশা ব্যক্ত করেন।