Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / কুমিল্লা / কুমিল্লায় কভার্ড ভ্যান ও অটোরিকশা সংঘর্ষে মা-ছেলের মৃত্যু - Chief TV

কুমিল্লায় কভার্ড ভ্যান ও অটোরিকশা সংঘর্ষে মা-ছেলের মৃত্যু - Chief TV

2026-04-16  সৈয়দ আবু ইউসুফ, বিশেষ প্রতিনিধি  43 views
কুমিল্লায় কভার্ড ভ্যান ও অটোরিকশা সংঘর্ষে মা-ছেলের মৃত্যু - Chief TV

কুমিল্লার দেবিদ্বারে সিএনজিচালিত অটোরিকশা-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালকসহ তিনজন আহত হয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মুরাদনগর উপজেলার জাড্ডা গ্রামের জুতার কারখানার বযাবসায়ী দিদার মিয়ার স্ত্রী রৌশন আরা বেগম (৩৮) এবং তার ছেলে ইয়ামিন (৬)।

আহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাশারুপ গ্রামের মৃত বজলুমিয়ার ছেলে ও নিহত রৌশন আরার বাবা মো. তাজুল ইসলাম (৭৩) এবং মিনু আরা বেগম (৬৫), মুরাদনগর উপজেলার দারোরা গ্রামের লাল মিয়ার ছেলে অটোরিকশা চালক জিসান (৩৫)।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এতথ্য নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, কুমিল্লা সেনানিবাস এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়ানো শেষে সিএনজিচালিত অটোরিকশাযোগে নবীনগরে গ্রামের বাড়ি ফিরছিলেন এক পরিবারের চার সদস্য। দুপুরে দেবিদ্বার উপজেলার বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।

এসময় অটোরিকশার চালক, নিহত নারীর শাশুড়ি ও মেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।


Share: