বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে এবং আরও বেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া ত্বরান্বিত করতে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক শেষে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বানের কথা জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করার পাশাপাশি অনিয়মিত বাংলাদেশি শ্রমিকদের বৈধকরণ এবং আটকে থাকা নাগরিকদের সম্ভাব্য প্রত্যাবাসনের বিষয়টি উত্থাপন করেছেন।
দুই নেতাই একমত হয়েছেন যে, শ্রমিক নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী হতে হবে, যাতে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা এবং শ্রমিকদের অভিবাসন ব্যয় কমিয়ে আনা সম্ভব হয়।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান গত ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর প্রথম শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানান এবং প্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া আসতে পেরে আনন্দ প্রকাশ করেন।

এ সময় তিনি তাঁর পিতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯৭৯ সালের এবং মাতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৯৯৩ সালের ঐতিহাসিক মালয়েশিয়া সফরের স্মৃতি স্মরণ করে বলেন, ওই সফরগুলো দুই দেশের রাজনৈতিক সম্পর্ককে শক্তিশালী করেছিল এবং দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন করেছিল।
বৈঠক শেষে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি, সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধি এবং বিনিয়োগ সংক্রান্ত তিনটি দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের বিপুল সমর্থনে জয়ী হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করেছে।

বর্তমানে সরকারের অগ্রাধিকার হলো কর্মসংস্থান সৃষ্টি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং একটি পূর্ণাঙ্গ বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা। দ্বিপাক্ষিক আলোচনায় আইসিটি, জ্বালানি, অবকাঠামো, হালাল শিল্প, সেমিকন্ডাক্টর এবং ডিজিটাল অর্থনীতির মতো উচ্চমূল্য সংযোজন খাতগুলো অন্তর্ভুক্ত ছিল।
এ ছাড়া, রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়া এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্বে (আরসিইপি) যোগদানে বাংলাদেশের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।
একই সাথে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতাকে সমর্থন করায় মালয়েশিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তাঁর সহধর্মিণীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।