আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ (সিংগাইর, হরিরামপুর ও সদর উপজেলার ভাড়ারিয়া, হাটিপাড়া) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক সাংসদ জননেতা ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেছেন।
তার অংশবিশেষ হিসেবে হরিরামপুর উপজেলার দড়িকান্দি সারোয়ার হোসেন আইডিয়াল হাফেজিয়া মাদ্রাসার প্রাঙ্গণে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশটি বয়ড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী ওবায়দুর রহমান বাবু’র সভাপতিত্বে পরিচালিত হয়।
উপস্থিতি
সমাবেশে উপস্থিত ছিলেন:
উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা
সাধারণ সম্পাদক মোঃ শামিম আহমেদ
জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিক বিশ্বাস
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বুলবুল ইসলাম
২ নং সাংগঠনিক সম্পাদক সায়মন চৌধুরী
সহ-সাংগঠনিক সম্পাদক মৃধা মোঃ গোলাম রসূল শাহীন
উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সা’দাত মোঃ শাহিন (মোল্লা শাহিন)
যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান তুষার
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ইমরান হোসেন
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ সোহেল রানা বাবু
এছাড়া বয়ড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আজহার আলী এবং সাংগঠনিক সম্পাদক মীর লাভলু প্রমুখও সমাবেশে উপস্থিত ছিলেন।
বক্তব্য
সাবেক সাংসদ জননেতা ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন,
“আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান রইল।”