Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / মাতৃভাষা দিবসে বাংলায় ভিডিও বার্তা মার্কিন রাষ্ট্রদূতের - Chief TV

মাতৃভাষা দিবসে বাংলায় ভিডিও বার্তা মার্কিন রাষ্ট্রদূতের - Chief TV

2026-02-21  ডেস্ক রিপোর্ট  181 views
মাতৃভাষা দিবসে বাংলায় ভিডিও বার্তা মার্কিন রাষ্ট্রদূতের - Chief TV

অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা ভাষায় শুভেচ্ছা বার্তা দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) ‘মার্কিন দূতাবাস, ঢাকার অফিসিয়াল ফেসবুক পেজে ভিডিও বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, সবাইকে জানাই মহান একুশের শুভেচ্ছা। ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। ভাষা আমাদের সংস্কৃতির পরিচয়।

ভিডিওতে তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি আমাদের নিজের ভাষায় কথা বলতে এবং নিজের ইতিহাস মনে রাখতে শেখায়। আমেরিকার পক্ষ থেকে মাতৃভাষা দিবসে আমি বাংলাদেশের মানুষের সাথে সংহতি জানায়।


Share:

ট্যাগস: জাতীয় chief tv chief tv news