২০১৪ সালের জাতীয় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৪ আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে এবার নির্বাচনী আইনে যুক্ত হয়েছে ‘না ভোটের’ বিধান। এর ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হওয়ার সুযোগ শেষ হলো। ভবিষ্যতে কোনো প্রার্থী এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করলেও জনগণের মতামতই হবে চূড়ান্ত।
সোমবার (৩ নভেম্বর) রাতে আইন মন্ত্রণালয়ের আইন ও সংসদবিষয়ক বিভাগ থেকে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনী অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়। রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পর এটি কার্যকর হয়। এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়ার অনুমোদন দেওয়া হয়েছিল।
সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে অধ্যাদেশটি সংশোধন করা হয়েছে। এতে বেশ কয়েকটি ধারা পরিবর্তনের পাশাপাশি নতুন ধারাও যুক্ত করা হয়েছে।
২০১৪ সালের জাতীয় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৪ আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে এবার নির্বাচনী আইনে যুক্ত হয়েছে ‘না ভোটের’ বিধান। এর ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হওয়ার সুযোগ শেষ। ভবিষ্যতে কোনো প্রার্থী এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করলেও জনগণের মতামতই হবে চূড়ান্ত।
সোমবার (৩ নভেম্বর) রাতে আইন মন্ত্রণালয়ের আইন ও সংসদবিষয়ক বিভাগ থেকে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনী অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়। রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পর এটি জারি হয়। এর আগে **উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়ার অনুমোদন দেওয়া হয়েছিল।
সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে অধ্যাদেশটি সংশোধন করা হয়েছে। এতে বেশ কয়েকটি ধারা পরিবর্তনের পাশাপাশি নতুন ধারাও যুক্ত করা হয়েছে।