Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজনীতি / সব স্তরে নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে চাই : জামায়াত আমির - Chief TV

সব স্তরে নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে চাই : জামায়াত আমির - Chief TV

2026-02-05  ডেস্ক রিপোর্ট  46 views
সব স্তরে নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে চাই : জামায়াত আমির - Chief TV

জামায়াতে ইসলামীর আমির ডা .শফিকুর রহমান বলেছেন, ‘সমাজের সব স্তরে নারীর অধিকার ও মর্যাদা এবং নিরাপত্তা আমরা নিশ্চিত করতে চাই। এমন সমাজ নির্মাণ করতে চাই, যেখানে পুরুষ ও নারীরা নিজ নিজ অধিকার পায়। কোনো জালিম যেন কোনো নারীর দিকে চোখ তুলে তাকানোর সাহস না করে। ঘরে-কর্মস্থলে—সর্বস্তরে সেই পরিবেশ করা হবে।

তিনি বলেন, ‘মা-বোনদের বহু অবদান। তার একটাও প্রতিদান দেওয়ার ক্ষমতা আমাদের নেই। তাদের ঋণ পরিশোধ সম্ভব নয়। তবে চেষ্টা করতে হবে।

মায়েদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে হবে।’
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই। যা সবার ওপর কায়েম হবে।

আর তা হলে চাঁদাবাজদের ধরে ধরে কাজে লাগানো হবে। আর তাদের চাঁদাবাজি করতে হবে না। ন্যায়বিচার প্রতিষ্ঠা হলে দুর্নীতি থাকবে না। এমন সমাজই প্রতিষ্ঠা করতে চাই।’

তিনি বলেন, ‘যুবক-যুবতীরা বেকার ভাতার জন্য আন্দোলন করেনি।
কাজের জন্য আন্দোলন করেছে। আমরা যুবকদের মর্যাদার কাজ দিতে চাই। পেশাগত বৈষম্য দূর করতে হবে। ভবিষ্যতে যুবকদের এ দেশের ভার নিতে হবে।’
তিনি আরো বলেন, ‘মহানন্দা নদী শুকিয়ে গেছে। যাকে জীবন্ত করে তোলা হবে। যথাযথ স্থানে পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে।’

ডা. শফিকুর রহমান বলেন, “আগামী ১২ তারিখ আপনারা দুটি ভোট দেবেন। গোলামি দূর করতে আজাদির জন্য ‘হ্যা’ ভোট দেবেন। আর একটা ভোট দাঁড়িপাল্লা প্রতীকে দেবেন, ন্যায় ও ইনসাফের পক্ষে।”

জেলা জামায়াত আমির আবু জার গিফারীর সভাপতিত্বে জনসভায় ডা. শফিকুর রহমান জামায়াতের চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের প্রার্থী ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের প্রার্থী ড. মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন।


Share: