Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / পঞ্চগড় / নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার - Chief TV

নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার - Chief TV

2026-07-10  মোঃ রাকিব হাসান,পঞ্চগড় প্রতিনিধিঃ  35 views
নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার - Chief TV
পঞ্চগড় সদর উপজেলার ৬ নম্বর সাতমেড়া ইউনিয়নের করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া বকুল ইসলাম (১৬)-এর মরদেহ নিখোঁজের ২৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে সাতমেড়া ইউনিয়নের বকশীগঞ্জ এলাকার করতোয়া নদীতে মাছ ধরতে নামার সময় তীব্র স্রোতে নিখোঁজ হয়ে যায় বকুল ইসলাম।
 
খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে নদীতে তল্লাশি চালায়। তবে নদীতে তীব্র স্রোত ও আলোর স্বল্পতার কারণে বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

শুক্রবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু হলে স্থানীয়রাও ব্যাপকভাবে এতে অংশ নেন। দীর্ঘ অনুসন্ধানের একপর্যায়ে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার ভাটিতে করতোয়া নদী থেকে বকুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।

৬ নম্বর সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম (রবি) জানান, শুক্রবার সকাল থেকে প্রায় ৫০ জন স্থানীয় বাসিন্দা করতোয়া নদীতে পরিচালিত উদ্ধার অভিযানে অংশ নেন। দীর্ঘ অনুসন্ধানের পর নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার ভাটিতে বকুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের পর আইনগত প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়। এ মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম নেমে এসেছে। পাশাপাশি এলাকাজুড়েও বিরাজ করছে গভীর শোকের ছায়া।

Share: