Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / বরিশাল বিভাগ / সারাদেশ / পিরোজপুর / নেছারাবাদে স্বামীর সাথে অভিমানে কলেজছাত্রীর আত্মহত্যা - Chief TV

নেছারাবাদে স্বামীর সাথে অভিমানে কলেজছাত্রীর আত্মহত্যা - Chief TV

2026-06-06  ডেস্ক রিপোর্ট  28 views
নেছারাবাদে স্বামীর সাথে অভিমানে কলেজছাত্রীর আত্মহত্যা - Chief TV
পিরোজপুরের নেছারাবাদে স্বামীর সঙ্গে অভিমান করে জয়িতা মন্ডল (২১) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার বিকেলে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জয়িতা ওই গ্রামের পরিতোষ মন্ডলের মেয়ে এবং চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
 
মাত্র পাঁচ মাস আগে একই ইউনিয়নের শশীদ গ্রামের অসীম মন্ডলের সঙ্গে তার বিয়ে হয়। নিহতের পরিবারের দাবি, জয়িতা তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে মোবাইল ফোনে স্বামীর সঙ্গে কথা বলার একপর্যায়ে তাদের মধ্যে অভিমান সৃষ্টি হয়।
 
এর কিছুক্ষণ পর জয়িতার মা গোসল শেষে ফিরে দুপুরের খাবারের জন্য তাকে ডাকতে পাঠান। কিন্তু ঘরে কোথাও তাকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে ঘরের পাটাতনে আড়ার সঙ্গে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে নেছারাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
 
ঘটনার পর থেকে নিহতের শ্বশুরবাড়ির লোকজনের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানান, প্রাথমিকভাবে স্বামীর সঙ্গে অভিমানে আত্মহত্যার কথা জানা গেছে এবং এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

Share: