Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / নীলফামারী / নীলফামারীর কিশোরগঞ্জে ৩ লাখ বৃক্ষরোপন, উদ্বোধন করলেন এমপি - Chief TV

নীলফামারীর কিশোরগঞ্জে ৩ লাখ বৃক্ষরোপন, উদ্বোধন করলেন এমপি - Chief TV

2026-06-13  আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী প্রতিনিধি  69 views
নীলফামারীর কিশোরগঞ্জে ৩ লাখ বৃক্ষরোপন, উদ্বোধন করলেন এমপি - Chief TV
নীলফামারীর কিশোরগঞ্জে সৌন্দর্যবর্ধকসহ ফলদ ও বনজ ৩ লাখ বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রীর পাচঁ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার দুপুরে ছাদুরারপুল এলাকায় রাস্তার দুধারে কৃষ্ণচূড়া, জাড়ুল, সোনালু গাছের চারা রোপনের মাধ্যমে এর উদ্বোধন করা হয়। চারা রোপনের মাধ্যমে এর উদ্বোধন করেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম।
 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীল রতন দেব, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান।
 
পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মিজানুর, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম , পুটিমারী ইউপি চেয়ারম্যান আবু সায়েম, , সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম তারেক, দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোকসানা আফরোজ সাথী প্রমুখ।
 
এছাড়া সরকারি কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে এ বৃক্ষরোপন কর্মসূচী হয়।

Share: