Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / নাটোর / নিজের পিস্তলের গুলিতে পুলিশের এসআই গুলিবিদ্ধ - Chief TV

নিজের পিস্তলের গুলিতে পুলিশের এসআই গুলিবিদ্ধ - Chief TV

2026-02-28  ডেস্ক রিপোর্ট  99 views
নিজের পিস্তলের গুলিতে পুলিশের এসআই গুলিবিদ্ধ - Chief TV

নাটোর পুলিশ লাইন্সের সরকারি বাসভবনে নিজের সরকারি পিস্তলের গুলিতে মামুন হোসেন নামে এক উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ডিউটি শেষে বাসায় ফেরার পর তিনি পিস্তলটি বিছানায় রেখে ওয়াশরুমে যান। এ সময় তার শিশু সন্তান অস্ত্রটি নিয়ে নাড়াচাড়া করলে অসাবধানতাবশত গুলি ছুটে এসআই মামুনের বাম পায়ে লাগে।

সহকর্মীরা তাকে দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়। রাতে অস্ত্রোপচারের মাধ্যমে পা থেকে গুলি বের করা হয়েছে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।


Share:

ট্যাগস: chief tv chief tv news নাটোর