Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / অপরাধ / নিঃসন্তান গৃহবধূ ধর্ষণে কবিরাজের যাবজ্জীবন - Chief TV

নিঃসন্তান গৃহবধূ ধর্ষণে কবিরাজের যাবজ্জীবন - Chief TV

2026-02-03  এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি  115 views
নিঃসন্তান গৃহবধূ ধর্ষণে কবিরাজের যাবজ্জীবন - Chief TV

মেহেরপুরে নিঃসন্তান এক গৃহবধূকে ধর্ষণের দায়ে মোজা শেখ ওরফে মোজা কবিরাজকে সশ্রম জাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মাসুদ শেখ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মোজা শেখ সদর উপজেলার পিরোজপুর শেখপাড়ার মৃত হযরত আলীর ছেলে।

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালে চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার চিতল গ্রামের এক নিঃসন্তান দম্পতি সন্তান লাভের আশায় কবিরাজের কাছে চিকিৎসা নিতে আসেন। ওই সময় চিকিৎসার নামে স্বামীকে অজ্ঞান করে গৃহবধূকে ধর্ষণ করেন তিনি।

ঘটনার পর ২০২১ সালের ৩ মার্চ মেহেরপুর সদর থানায় মামলা দায়ের হয়। তদন্ত শেষে চার্জশিট দাখিল এবং সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।


Share:

ট্যাগস: chief tv chief tv news অপরাধ