Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / শিক্ষা / নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না - Chief TV

নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না - Chief TV

2026-02-19  ডেস্ক রিপোর্ট  148 views
নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না - Chief TV

নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ভবিষ্যতে নকল ও প্রশ্নফাঁস রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও বিশ্বমানের করতে বড় ধরনের সংস্কার আনা হবে। তিনি জানান, কারিকুলাম পর্যালোচনা, ডিজিটাল দক্ষতা ও ইংরেজি শিক্ষার ওপর গুরুত্ব বাড়ানো হবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্সসহ আধুনিক প্রযুক্তিভিত্তিক বিষয় অন্তর্ভুক্ত করা হবে, যাতে শিক্ষার্থীরা কর্মসংস্থানের জন্য প্রস্তুত হতে পারে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, শিক্ষা খাতে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হবে এবং বেসরকারি শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, পাঠ্যপুস্তক প্রণয়নে আন্তর্জাতিক মান অনুসরণ করা হবে এবং বিশেষ করে ইতিহাস বই তৈরিতে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে। তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা সংস্কারে জবাবদিহি নিশ্চিত করে ধাপে ধাপে কাজ করবে।


Share: