কক্সবাজার সফরকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানকে কাছে ডেকে নিয়ে বিশেষ খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার দুপুরে জুলাই বিপ্লবের অন্যতম বীর শহীদ চবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত শেষে ফেরার সময় দূর থেকে নোমানকে দেখে নিজের কাছে ডেকে নেন প্রধানমন্ত্রী।
পরবর্তীতে তাকে সাথে করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের বাসভবনে নিয়ে যান তিনি। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এই সংক্ষিপ্ত সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সশরীরে উপস্থিত ছিলেন।
ঐতিহাসিক এই সাক্ষাৎ শেষে উচ্ছ্বসিত চবি ছাত্রদল সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান পরম মমতায় তার শারীরিক স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বর্তমান একাডেমিক ও প্রশাসনিক নানা বিষয়ে গভীর আগ্রহ নিয়ে জানতে চান।

নোমান আরও বলেন, কুশল বিনিময়ের একপর্যায়ে তিনি প্রধানমন্ত্রীর কাছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘদিনের অবর্ণনীয় দুর্ভোগ ও নানাবিধ সংকটের কথা সংক্ষেপে তুলে ধরেন।
বিশেষ করে চবি শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান লাইফলাইন শাটল ট্রেনের তীব্র বগি সংকট, শিক্ষার্থীদের যাতায়াত দুর্ভোগ এবং হলের তীব্র আবাসন সংকট ও সিট বাণিজ্য নিরসনের বিষয়টি তিনি বিশেষভাবে প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত গুরুত্বের সাথে ছাত্রনেতার প্রতিটি কথা শোনেন এবং তাৎক্ষণিকভাবে তার একান্ত সচিবকে দিয়ে বিষয়গুলো সরকারি ডায়েরিতে নোটিং করান। একই সাথে চবি শিক্ষার্থীদের এসব মৌলিক সমস্যা দ্রুততম সময়ের মধ্যে সমাধানের স্পষ্ট আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামে স্বৈরাচারবিরোধী আন্দোলনে প্রথম শহীদ হওয়া অকুতোভয় ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম ছিলেন মূলত চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের অত্যন্ত বিশ্বস্ত ও ঘনিষ্ঠ অনুসারী।

গত জুলাই-আগস্টের রক্তঝরা আন্দোলনে ফ্যাসিবাদের বুলেটের আঘাতে শহীদ হওয়ার আগ পর্যন্ত বীর ছাত্রনেতা ওয়াসিম আকরাম চবি ক্যাম্পাসে এবং চট্টগ্রামের রাজপথে নোমানের কাঁধে কাঁধ মিলিয়ে প্রথম সারিতে থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন।
নিজের সেই লড়াকু রাজনৈতিক সহযোদ্ধার স্মৃতিবিজড়িত পরিবারকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি ছাত্রদলের অভিভাবক প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন পরম স্নেহ ও চবি ক্যাম্পাস নিয়ে আন্তরিকতা মাঠপর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে।