Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / নোয়াখালী / নোয়াখালীর সোনাপুরে ভোক্তা অধিকারের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা - Chief TV

নোয়াখালীর সোনাপুরে ভোক্তা অধিকারের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা - Chief TV

2026-06-15  ডেস্ক রিপোর্ট  24 views
নোয়াখালীর সোনাপুরে ভোক্তা অধিকারের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা - Chief TV
নোয়াখালীর সদর উপজেলার সোনাপুরে ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ডের দায়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
 রোববার বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে সোনাপুর প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়ক ও সোনাপুর বাজার এলাকায় এই ঝটিকা অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে নিত্যপণ্যের ক্রয়-বিক্রয় রশিদ যাচাই, অনুমোদনহীন শিশু খাদ্য বিপণন এবং মূল্যতালিকা হালনাগাদ করে দৃশ্যমান স্থানে প্রদর্শনের বিষয়টি পর্যবেক্ষণ করা হয়।
 
এ সময় আইন অমান্য ও ভোক্তাদের সাথে প্রতারণার অভিযোগে বিশ্ববিদ্যালয় সড়ক এলাকার মেসার্স ঢাকা স্টোরকে ১০ হাজার টাকা এবং সোনাপুর বাজারের মেসার্স রহমানিয়া স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 
 
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম সোমবার দুপুরে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

অভিযানে জেলা বিশেষ টাস্কফোর্সের সদস্য এবং জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল সহযোগিতা প্রদান করে। জরিমানা আদায়ের পাশাপাশি বেশ কিছু ব্যবসায়ীকে সতর্ক করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে ও বাজার নিয়ন্ত্রণে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

Share: