Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজনীতি / অঙ্গপ্রত্যঙ্গ হারানো ভাই-বোনদের ফ্যাসিস্ট বলা হয় : রাফি- Chief TV

অঙ্গপ্রত্যঙ্গ হারানো ভাই-বোনদের ফ্যাসিস্ট বলা হয় : রাফি- Chief TV

2025-10-18  ডেস্ক রিপোর্ট  213 views
অঙ্গপ্রত্যঙ্গ হারানো ভাই-বোনদের ফ্যাসিস্ট বলা হয় : রাফি- Chief TV

রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘জুলাইযোদ্ধা’ ব্যানারে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনায় চারটি মামলা হয়েছে। মামলাগুলো শেরেবাংলানগর থানায় দায়ের করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) ডিএমপির শেরেবাংলানগর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় গভীর বিস্ময় প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহসমন্বয়ক ও গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি।

রাফি বলেন,

“গণ-অভ্যুত্থানের ঠিক এক বছর পার না হতেই শহীদ মীর মুগ্ধের বাবা, শহীদ ইয়ামিনের বাবা, শহীদ মিরাজের বাবাদের ‘ফ্যাসিস্ট’ ট্যাগায়িত করা হয়! হাত হারানো আতিকুল গাজীকে ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করা হয়, অঙ্গপ্রত্যঙ্গ হারানো শত শত আহত ভাই-বোনদের ফ্যাসিস্ট বলা হয়। হায়রে গণ-অভ্যুত্থান।”

তিনি আরও বলেন, এই ঘটনাগুলো শুধু দুঃখজনকই নয়, বরং স্বাধীনতার চেতনা ও গণমানুষের আন্দোলনের প্রতি এক ধরনের অবমাননা।


Share:

ট্যাগস: chief tv chief tv news political news