Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / মোহাম্মদপুরে অপহরণ ও নির্যাতনের ঘটনায় জড়িত ৯ জন গ্রেপ্তার - Chief TV

মোহাম্মদপুরে অপহরণ ও নির্যাতনের ঘটনায় জড়িত ৯ জন গ্রেপ্তার - Chief TV

2025-11-24  ডেস্ক রিপোর্ট  128 views
মোহাম্মদপুরে অপহরণ ও নির্যাতনের ঘটনায় জড়িত ৯ জন গ্রেপ্তার - Chief TV

রাজধানীর মোহাম্মদপুরে যুবক শামসাদকে (২৫) অপহরণ ও নির্যাতনের ঘটনায় জড়িত সন্দেহে ৯ জনকে গ্রেপ্তার করেছে বাসিলা সেনা ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল।

রোববার রাত সোয়া ১২টা থেকে রাত আড়াইটা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন— মো. সাজীব (২০), মো. রাজু (৩২), মো. সায়ন (১৮), মো. জাহিদ (২৫), মো. পৃথিবী (২৫), মো. সজীদ (২১), মো. সরফরাজ (২১), মো. কবির হোসেন (২২) ও মো. বশির (৫৩)।

সেনাবাহিনীর সূত্রে জানা যায়, শামসাদকে অপহরণ ও নির্যাতন ঘটনায় অপরাধীদের অবস্থান শনাক্ত করে বাসিলা সেনা ক্যাম্প দ্রুত অভিযান পরিচালনা করে। এ সময় অপহরণ ও নির্যাতনে জড়িত ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

শেরেবাংলা নগর আর্মি ক্যাম্পের ৪৬ পদাতিক ব্রিগেডের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, শামসাদকে অপহরণ ও নির্যাতনের ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, তারা জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করছিলেন। শামসাদকে অপহরণ ও নির্যাতনের ঘটনায় তাদের সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে বলেও জানান সেনা কর্মকর্তা। পরবর্তীতে আইনি পদক্ষেপের জন্য তাদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনায় ভুক্তভোগী শামসাদ গতকাল ১৩ জনের নাম উল্লেখ করে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন।


Share:

Single Page