Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আন্তর্জাতিক / পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৩০ জনের মৃত্যু - Chief TV

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৩০ জনের মৃত্যু - Chief TV

2026-07-05  ডেস্ক রিপোর্ট  30 views
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৩০ জনের মৃত্যু - Chief TV
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি সামরিক ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)।
 
শুক্রবার সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে গোয়াদর জেলার জিওয়ানির পানওয়ান কোস্ট গার্ড ক্যাম্পে এই হামলা চালানো হয়। বিএলএ দাবি করেছে, বিস্ফোরকবোঝাই গাড়ি ব্যবহার করে চালানো এই আত্মঘাতী কমান্ডো অভিযানে নিরাপত্তা বাহিনীর অন্তত ৩০ জন সদস্য নিহত ও অনেকে আহত হয়েছেন।

বিএলএ মুখপাত্র জিয়ান্দ বেলুচের স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়, সংগঠনটির বিশেষ ইউনিট ‘মাজিদ ব্রিগেড’ ও ‘ফতেহ স্কোয়াড’ যৌথভাবে এই অভিযান পরিচালনা করেছে। 
 
তাদের দাবি, বিস্ফোরণের পর সশস্ত্র সদস্যরা ক্যাম্পে প্রবেশ করে সরাসরি আক্রমণ চালায় এবং ধ্বংসস্তূপের নিচে আরও অনেকের মৃত্যুর আশঙ্কা রয়েছে।

বেলুচিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য বেলুচিস্তান পোস্টের তথ্যমতে, এটি প্রদেশের সামরিক ও সরকারি স্থাপনার বিরুদ্ধে বিএলএর চলমান অভিযানেরই একটি অংশ।
 
তবে হামলার পর থেকে পাকিস্তান সরকার বা দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা হতাহতের সঠিক পরিসংখ্যান জানানো হয়নি। ফলে স্বাধীনভাবে এই ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করা সম্ভব হয়নি।

Share: