Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ - Chief TV

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ - Chief TV

2026-07-02  ডেস্ক রিপোর্ট  27 views
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ - Chief TV

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রমাদান। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক, দ্বিপাক্ষিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত করার বিষয়ে একমত পোষণ করেন।

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে ন্যায্য ও টেকসই শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং ফিলিস্তিনের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের দৃঢ় অবস্থান তুলে ধরেন।

অন্যদিকে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রমাদান বাংলাদেশের সরকার ও জনগণের দীর্ঘদিনের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি ও জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করার আগ্রহ জানান।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষ নিয়মিত সংলাপ ও ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


Share: