Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / লাইফস্টাইল / পুরুষদের অতিরিক্ত চুল পড়ার জন্য দায়ী যে ৫ অভ্যাস - Chief TV

পুরুষদের অতিরিক্ত চুল পড়ার জন্য দায়ী যে ৫ অভ্যাস - Chief TV

2026-01-24  ডেস্ক রিপোর্ট  137 views
পুরুষদের অতিরিক্ত চুল পড়ার জন্য দায়ী যে ৫ অভ্যাস - Chief TV

চুল পড়া পুরুষদের মধ্যে একটি খুবই পরিচিত সমস্যা। বংশগত কারণ এতে বড় ভূমিকা রাখলেও, অনেক সময় আমাদের প্রতিদিনের কিছু ভুল অভ্যাস চুল পড়ার মাত্রা আরও বাড়িয়ে দেয়। অজান্তেই জীবনযাপন ও চুলের যত্নে অবহেলার কারণে চুল দুর্বল হয়ে যেতে পারে।

১. অতিরিক্ত মানসিক চাপ

দীর্ঘদিন ধরে দুশ্চিন্তা বা মানসিক চাপ থাকলে চুলের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। এতে চুলের গোড়া বিশ্রাম পর্যায়ে চলে যায় এবং হঠাৎ করেই বেশি চুল ঝরতে শুরু করে। কাজের চাপ, ঠিকমতো ঘুম না হওয়া ও সারাক্ষণ উদ্বিগ্ন থাকা এর প্রধান কারণ।

২. অপুষ্টিকর খাবার ও পুষ্টির অভাব

চুল ভালো রাখতে প্রোটিন, আয়রন, জিঙ্ক, বায়োটিন ও বিভিন্ন ভিটামিন অত্যন্ত জরুরি। নিয়মিত ফাস্টফুড খাওয়া বা সুষম খাবার এড়িয়ে চললে চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে। এতে চুল পাতলা হয়ে যায় এবং সহজেই ভেঙে যেতে শুরু করে।

৩. অতিরিক্ত স্টাইলিং প্রোডাক্ট ব্যবহার

প্রতিদিন জেল, ওয়াক্স, স্প্রে কিংবা কেমিক্যালযুক্ত পণ্য ব্যবহার করলে স্ক্যাল্পের রোমকূপ বন্ধ হয়ে যেতে পারে। পাশাপাশি ঘন ঘন হিট স্টাইলিং করলে চুল আরও শুষ্ক ও দুর্বল হয়ে পড়ে, যা চুল পড়ার ঝুঁকি বাড়ায়।

৪. ধূমপান ও অতিরিক্ত মদ্যপান

ধূমপান মাথার ত্বকে রক্ত চলাচল কমিয়ে দেয়, ফলে চুলের গোড়ায় প্রয়োজনীয় অক্সিজেন ও পুষ্টি ঠিকমতো পৌঁছায় না। আবার অতিরিক্ত মদ্যপানে শরীর পানিশূন্য হয়ে পড়ে এবং গুরুত্বপূর্ণ পুষ্টি নষ্ট হয়—যা চুলের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

৫. ভুলভাবে চুলের যত্ন

খুব ঘন ঘন চুল ধোয়া, শক্ত কেমিক্যালযুক্ত শ্যাম্পু ব্যবহার, তোয়ালে দিয়ে জোরে চুল মুছা বা ভেজা অবস্থায় আঁচড়ানো চুল ভাঙা ও পড়ার অন্যতম কারণ। স্ক্যাল্প পরিষ্কার না রাখলে খুশকি ও সংক্রমণও দেখা দিতে পারে।


সব ধরনের চুল পড়া পুরোপুরি বন্ধ করা সম্ভব না হলেও, এসব অভ্যাস বদলালে সমস্যাটি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়। স্বাস্থ্যকর জীবনযাপন, পুষ্টিকর খাবার এবং নিয়মিত যত্নবান চুল পরিচর্যা পুরুষদের চুল সুস্থ রাখতে বড় ভূমিকা রাখে।


Share: