Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / লাইফস্টাইল / বিয়ের প্রথম রাতে ভয় না পেয়ে যা করবেন নারীরা - Chief TV

বিয়ের প্রথম রাতে ভয় না পেয়ে যা করবেন নারীরা - Chief TV

2026-07-06  ডেস্ক রিপোর্ট  43 views
বিয়ের প্রথম রাতে ভয় না পেয়ে যা করবেন নারীরা - Chief TV

বিয়ের পর অনেক নারীর মধ্যেই প্রথম দাম্পত্য মিলন নিয়ে অযথা ভয় ও দুশ্চিন্তা কাজ করে। কী হতে পারে, কীভাবে হবে—এ ধরনের নানা চিন্তায় অনেকেই স্বাভাবিক মুহূর্তগুলো উপভোগ করতে পারেন না। তবে বিশেষজ্ঞদের মতে, সঠিক মানসিক প্রস্তুতি থাকলে এই ভয় সহজেই কাটিয়ে ওঠা সম্ভব।

যৌন বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, প্রথম অভিজ্ঞতা নিয়ে সবচেয়ে বড় ভয় হলো ব্যথা পাওয়ার আশঙ্কা। কিন্তু বাস্তবে এই ভয় অনেকাংশেই মানসিক, শারীরিক জটিলতার চেয়ে টেনশন ও অস্বস্তিই এখানে বেশি প্রভাব ফেলে। অতিরিক্ত চাপ ও ভয় শরীরকে স্বাভাবিকভাবে রিল্যাক্স হতে বাধা দেয়, ফলে অস্বস্তি বাড়তে পারে।

চিকিৎসকদের আরও মত হলো, ভয় না পেয়ে স্বাভাবিক ও শান্ত থাকার চেষ্টা করলে শরীর অনেক বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করে। অতিরিক্ত উদ্বেগ শরীরকে সংকুচিত করে ফেলে, যা অস্বস্তির কারণ হতে পারে। তাই নিজেকে স্বাভাবিক রাখা এবং মানসিকভাবে প্রস্তুত থাকা অত্যন্ত জরুরি।

বিশেষজ্ঞরা জানান, প্রথম দাম্পত্য মিলনের পর সামান্য অস্বস্তি বা হালকা ব্যথা অনুভূত হতে পারে, যা সাধারণত অস্থায়ী। শরীর নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সময় নেয় বলেই এমনটা হতে পারে, যা নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই।

এ ক্ষেত্রে দাম্পত্য সম্পর্কে পারস্পরিক বোঝাপড়া ও ধৈর্যও গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে, শুধু একজন নয়, উভয় সঙ্গীরই দায়িত্ব রয়েছে একে অপরের স্বাচ্ছন্দ্য ও মানসিক প্রস্তুতির বিষয়টি গুরুত্ব দেওয়ার। ধীরে ধীরে বিশ্বাস ও বোঝাপড়া গড়ে তোলাই একটি সুস্থ দাম্পত্য জীবনের ভিত্তি।

সব মিলিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ হলো, ভয় নয় বরং ইতিবাচক মানসিকতা, পারস্পরিক সম্মান ও ধৈর্যই প্রথম দাম্পত্য অভিজ্ঞতাকে সুন্দর ও স্বাভাবিক করে তুলতে পারে।


Share: