Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / অপরাধ / পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধের বাড়িতে অগ্নিসংযোগ ও হামলা - Chief TV

পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধের বাড়িতে অগ্নিসংযোগ ও হামলা - Chief TV

2026-02-22  সাকিব চৌধুরী, মীরসরাই (চট্টগ্রাম ) প্রতিনিধি  56 views
পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধের বাড়িতে অগ্নিসংযোগ ও হামলা - Chief TV

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে পূর্ব শত্রুতার জেরে এক বৃদ্ধের বসতঘরের পাশে অগ্নিসংযোগ ও হামলার অভিযোগ উঠেছে। আহত ইসমাইল মোল্লা (৭৮) উপজেলার কাটাছড়া ইউনিয়নের তেতৈয়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

ভুক্তভোগীর অভিযোগ, একই এলাকার চাঁন মিয়া (৩৬) ও তার সহযোগীরা জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন ধরে তাকে হুমকি দিয়ে আসছিলেন। স্থানীয়ভাবে কয়েকবার মীমাংসার চেষ্টা হলেও বিরোধের সমাধান হয়নি।

অভিযোগ অনুযায়ী, গত ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইসমাইল মোল্লার বসতঘরের পাশের খড়ের গাদায় আগুন দেওয়া হয়। খবর পেয়ে তিনি বাড়িতে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় চাঁন মিয়ার সঙ্গে বাকবিতণ্ডা হলে বাঁশ দিয়ে আঘাত করে তার মাথায় গুরুতর জখম করা হয় বলে তিনি দাবি করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ইসমাইল মোল্লা জানান, এর আগেও তার গরুর ঘরে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এ ঘটনায় তিনি জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত চাঁন মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য মেলেনি।

স্থানীয় সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


Share:

ট্যাগস: chief tv chief tv news অপরাধ