রাজধানী ও মাগুরার পর এবার রাজশাহীতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নগরীর সিটিহাট এলাকায় জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে এ বিস্ফোরণ ঘটে।
বিষয়টি নিশ্চিত করে শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী জানান, সোমবার রাতে জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত অফিসের সামনের সড়কে দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করেছে। ঘটনায় কেউ হতাহত হয়নি।
এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পুলিশ অতিরিক্ত টহল জোরদার করেছে।