Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আন্তর্জাতিক / রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত - Chief TV

রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত - Chief TV

2026-06-13  সৌদি আরব প্রতিনিধি :  71 views
রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত - Chief TV
সৌদি আরবে রাজধানী রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে আরাফাত রহমান কোকো প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

রিয়াদের স্থানীয় একটি ফুটবল গ্রাউন্ডে খেলায় অংশগ্রহণ করেন বিবাহিত বনাম অবিবাহিত এর মধ্যে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।

বিবাহিত দলকে ৬-১ গোলে পরাজিত করে জয়লাভ করেন অবিবাহিত দল।

প্রীতি ফুটবল ম্যাচে সভাপতিত্বে করেন প্রবাসী বগুড়া জেলা বিএনপির সভাপতি ফিরোজ আহমেদ নয়ন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রদান,

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. গোলাম হাসনাইন সোহান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র উপদেষ্টা আব্দুল হামিদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজার রহমান চঞ্চল, সাংগঠনিক সম্পাদক সোহান আলী কোষাধ্যক্ষ রেজাউল হক, ক্রিয়া বিষয়ক সম্পাদক ফারুক, ইলিয়াস, সামিউল ইসলাম শিলু সহ প্রবাসী বগুড়া জেলা বিএনপি'র সর্বস্তরের প্রবাসীরা।

খেলায় ফিরোজ আহমেদ নয়ন বলেন
প্রবাসীদের পারস্পরিক সম্পর্ক, ভ্রাতৃত্ব, আনন্দ ও সুস্থ শরীরের জন্য এ ধরনের ক্রীড়া আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা প্রবাসী জীবনে একতার বন্ধনকে আরও শক্তিশালী করে।

খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা উভয় দলের হাতে ট্রফি তুলে দেন। শেষে জমকালো নৈহাভুজের আয়োজন করা হয়। খেলায় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতি চোখে পড়ার মতো।

Share: