Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজনীতি / সাবেক মেয়র আইভীর ৫ মামলায় হাইকোর্টে জামিন- Chief TV

সাবেক মেয়র আইভীর ৫ মামলায় হাইকোর্টে জামিন- Chief TV

2025-11-09  ডেস্ক রিপোর্ট  142 views
সাবেক মেয়র আইভীর ৫ মামলায় হাইকোর্টে জামিন- Chief TV

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ ৫টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার (৯ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আইভীর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর মধ্যে রয়েছে পোশাক শ্রমিক মিনারুল হত্যার মামলা ছাড়াও আন্দোলন চলাকালে সংঘর্ষ, সরকারি কাজে বাধা এবং ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলা।

হাইকোর্টের এ আদেশের ফলে আপাতত এসব মামলায় আইভীকে গ্রেপ্তারের আশঙ্কা নেই বলে জানা গেছে।
তবে মামলাগুলোর বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে নিয়মিত আদালতে।


Share: