সাদুল্লাপুর উপজেলার সাহানা ফিলিং স্টেশনের সামনে ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই অটোরিকশা চালক আলামিন (৩৫) এবং গাইবান্ধা পূর্বপাড়া এলাকার বাসিন্দা গৌতম (৬৫) মারা যান। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে তিনটি যানবাহনই দুমড়ে-মুচড়ে যায়। বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।