Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / বিনোদন / শাহরুখের ‘কিং’ সিনেমার শুটিং কি শেষ? - Chief TV

শাহরুখের ‘কিং’ সিনেমার শুটিং কি শেষ? - Chief TV

2026-07-09  ডেস্ক রিপোর্ট  31 views
শাহরুখের ‘কিং’ সিনেমার শুটিং কি শেষ? - Chief TV
বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। অনেকের প্রশ্ন, ছবিটির শুটিং শেষ হয়েছে কি না। তবে নির্মাতাদের পক্ষ থেকে জানা গেছে, সিনেমাটির শুটিং এখনো চলমান এবং নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আগামী আগস্টে এর শুটিং শেষ হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, প্রায় ১৫০ দিনের শুটিং সূচি নিয়ে বিভিন্ন লোকেশনে কাজ চলছে। শুটিং শেষ হলে শুরু হবে পোস্ট-প্রোডাকশনের কাজ। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল আলোচিত এই সিনেমা।

‘কিং’-এর অন্যতম বড় আকর্ষণ হলো, এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান ও তার মেয়ে সুহানা খানকে। সুহানার প্রথম থিয়েট্রিক্যাল সিনেমা হওয়ায় নির্মাণে বিশেষ গুরুত্ব দিচ্ছেন শাহরুখ নিজেও।

পরিচালক সিদ্ধার্থ আনন্দের নির্মাণে তৈরি হওয়া এই সিনেমার বাজেট প্রায় ৪৫০ কোটি রুপি বলে জানা গেছে। তবে এই হিসাবের মধ্যে সিনেমার প্রচার-প্রচারণার ব্যয় এবং শাহরুখ খানের পারিশ্রমিক অন্তর্ভুক্ত নয়। শুরুতে সীমিত পরিসরে পরিকল্পনা করা হলেও পরে সিনেমাটিকে আরও বড় আকারে নির্মাণের সিদ্ধান্ত নেন নির্মাতারা।

নির্মাতাদের দাবি, ‘কিং’-এ থাকবে আন্তর্জাতিক মানের অ্যাকশন দৃশ্য এবং অত্যাধুনিক ভিজ্যুয়াল ইফেক্টস (ভিএফএক্স)। ভিএফএক্সের কাজ করছে শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।

সিনেমাটিতে শাহরুখ ও সুহানা খানের পাশাপাশি অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ এবং খরাজ মুখার্জি। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন সচিন-জিগর।

এর আগে শাহরুখের ‘জাওয়ান’-এর বাজেট ছিল প্রায় ৪০০ কোটি রুপি এবং ‘পাঠান’-এর বাজেট ছিল প্রায় ৩৫০ কোটি রুপি। সেই হিসেবে ‘কিং’ হতে যাচ্ছে তার ক্যারিয়ারের অন্যতম বড় বাজেটের সিনেমা।

 

Share: