Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / বিনোদন / সালমানের বাড়িতে গুলির ঘটনায় আনমোল বিষ্ণোই গ্রেপ্তার - Chief TV

সালমানের বাড়িতে গুলির ঘটনায় আনমোল বিষ্ণোই গ্রেপ্তার - Chief TV

2025-11-20  বিনোদন ডেস্ক  149 views
সালমানের বাড়িতে গুলির ঘটনায় আনমোল বিষ্ণোই গ্রেপ্তার - Chief TV

বলিউড অভিনেতা সালমান খানের বাড়িতে হামলার ঘটনায় অভিযুক্ত, কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ছোট ভাই আনমোল বিষ্ণোইকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় সময় বুধবার (১৯ নভেম্বর) দিল্লি বিমানবন্দর থেকে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) তাকে আটক করে।

গ্রেপ্তারের পর আনমোলকে দিল্লির আদালতে তোলা হলে বিচারক তাকে ১১ দিনের পুলিশি হেফাজতে (রিমান্ড) পাঠানোর নির্দেশ দেন। দীর্ঘদিন ধরে পলাতক এই গ্যাংস্টারকে ধরার জন্য আন্তর্জাতিক পর্যায়ে তৎপর ছিল পুলিশ।

চলতি বছরের এপ্রিল মাসে আনমোলকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে আটক করা হয়েছিল। আইনি প্রক্রিয়ার পর বুধবার তাকে ভারতে ফিরিয়ে আনা হয়। আনমোল বিষ্ণোইয়ের বিরুদ্ধে ভারতের বিভিন্ন থানায় অন্তত ৩১টি মামলা রয়েছে।

এর মধ্যে সবচেয়ে আলোচিত মামলা হলো পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ড এবং মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকির খুন। এসব হাইপ্রোফাইল হত্যাকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বড় ভাই লরেন্স বিষ্ণোই কারাগারে যাওয়ার পর আনমোল গ্যাংয়ের কার্যক্রম চালিয়ে আসছিলেন। ২০২২ সালে ভুয়া পাসপোর্টে নেপাল হয়ে দুবাই, এরপর কেনিয়া ও যুক্তরাষ্ট্রে গমন করে তিনি অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন।

এর আগে, গত বছরের এপ্রিল মাসে সালমান খানের মুম্বাইয়ের বাসভবন ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’-এর বাইরে গুলিবর্ষণের ঘটনাতেও তার নাম আসে। ওই ঘটনার পর থেকেই মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ ও দিল্লি পুলিশ তাকে খুঁজছিল।


Share: