Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / আঞ্চলিক / শেয়ালের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল তেঁতুলিয়ার এক যুবকের- Chief TV

শেয়ালের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল তেঁতুলিয়ার এক যুবকের- Chief TV

2025-10-20  মেহেদী হাসান মিরাজ, তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি  150 views
শেয়ালের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল তেঁতুলিয়ার এক যুবকের- Chief TV

তেতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি :মেহেদী হাসান মিরাজ।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভয়াবহ এক মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত ও আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। রবিবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কের বোয়ালমারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম তৌসিফ খান মুসা (২২)। তিনি তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের খয়খাটপাড়া দরগাসিং গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

আহতরা হলেন— একই ইউনিয়নের বাবুয়ানী জোত গ্রামের সমেশ আলীর ছেলে আল শাহরিয়ার (২৩) এবং দরগাসিং গ্রামের আলতাফ হোসেনের ছেলে মাহমুদ মনির হোসেন (২৫)। আহতদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের চাচা সোহেল রানা জানান,
রবিবার রাতে বুড়াবুড়ি এলাকায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে তাদের মোটরসাইকেলটি শালবাহান বোয়ালমারী এলাকায় একটি শেয়ালের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই তৌসিফ খান মুসা মারা যান।

এ বিষয়ে তেঁতুলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) দেষাশীষ রায় বলেন,
“ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

স্থানীয়রা জানান, দুর্ঘটনাস্থল এলাকায় রাতের বেলায় আলোর ব্যবস্থা না থাকায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। এলাকাবাসীর দাবি, ওই স্থানে দ্রুত সড়কবাতি স্থাপন ও যানবাহনের গতিনিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া জরুরি।


Share:

ট্যাগস: chief tv chief tv news