আক্কেলপুরে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে ‘অশালীন নৃত্য-গান’ বিএনপির দুই নেতা বহিষ্কার! পাঁচ নেতাকে কারন দর্শানোর নোটিশ!
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীর দিন দলীয় কর্মস‚চিতে অংশ না নিয়ে অশালীন নৃত্য-গানসহ আনন্দ উৎসবে মেতে ওঠার অভিযোগে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে দল থেকে বহিষ্কার এবং পাঁচ নেতাকে কারন দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
বহিষ্কৃত দুই নেতা হলেন, সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহবুল আলম মিঠু এবং সাধারণ সম্পাদক মাহবুর আলম মেম্বার। আর সোনামুখী ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি আয়নাল হক, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হক, সাত নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক এবং সোনামুখী ইউনিয়ন যুবদল নেতা মিনহাজ্ব হোসেন কে কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
আজ রোববর দুপুরে জেলা বিএনপির আহবায়ক মো. গোলজার হোসেন ও সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মাসুদ রানা প্রধান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এবং বিকেলে আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল ও সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ রানার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পৃথকভাবে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সারা দেশে দলীয়ভাবে বিভিন্ন কর্মসুচি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। কিন্তু আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ওই দিন কোনো দলীয় কর্মস‚চি পালন না করে সোনামুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে আনন্দ উৎসবে মেতে ছিলেন। যাহা সংগঠনের নীতি বহির্ভূত একটি গর্জিত কাজ।
অনুষ্ঠানের ওই ব্যানারে আমন্তীত অতিথিদের যে সব ব্যক্তিদের নাম উল্লেখ করা হয়েছিলো, তাঁদের কারো কাছ থেকে অনুমতি বা সম্মতি নেওয়া হয়নি।
এতে আরও বলা হয়, জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আব্দুল বারীর নাম ব্যবহার করে তাঁরা অশালীন নৃত্য-গানসহ আনন্দ উৎসবে অংশ নেন। তাঁদের এ কর্মকাÐকে দলীয় শৃঙ্খলা ও আদর্শবিরোধী উল্লেখ করে সংগঠনের জন্য ক্ষতিকর বলে অভিহিত করা হয়। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহবুল আলম মিঠু ও সাধারণ সম্পাদক মাহবুর আলম মেম্বারকে দল থেকে বহিষ্কার এবং একই ইউনিয়নের পাঁচ নেতাকে কারন দর্শানোর নোটিশ পাঠানো হয়।
নোটিশের জবাব আগামী সাত দিনের মধ্য দিতে বলা হয়েছেএ বিষয়ে জেলা বিএনপির নেতারা বলেন, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সংগঠনের ভাব মুর্তি অক্ষুর্ণ্য রাখতে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বহিষ্কৃত দুই নেতার বক্তব্য জানা যায়নি। জেলা বিএনপির এই সিদ্ধান্ত স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে।
জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীর দিন সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক দলীয় কর্মস‚চিতে অংশ নেননি উল্টো তাঁরা ওইদিন কনসার্ট করে অশালীন নৃত্য-গানসহ আনন্দ উৎসবে মেতে উঠিছিলেন। তাঁরা জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী ও জেলা বিএনপির নেতাদের নাম ভাঙিয়েছেন। একারণে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।