Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / গাইবান্ধা / শিবির সভাপতি হত্যার প্রধান আসামী বহিস্কৃত যুবদল নেতা গ্রেফতার - Chief TV

শিবির সভাপতি হত্যার প্রধান আসামী বহিস্কৃত যুবদল নেতা গ্রেফতার - Chief TV

2026-07-02  জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি  37 views
শিবির সভাপতি হত্যার প্রধান আসামী বহিস্কৃত যুবদল নেতা গ্রেফতার - Chief TV
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী হত্যা মামলার প্রধান আসামি ও সদ্য বহিষ্কৃত যুবদল নেতা মোখলেছুর রহমান মুকুলকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। ১ জুলাই বুধবার রাতে সতীতলা সাহেব বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম গণমাধ্যমে মুকুল কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ জুন চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থেকেই প্রধান অভিযুক্ত আসামী মুকুল আত্মগোপনে ছিল। তাকে গ্রেফতারে পুলিশের গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল। এরই ধারাবাহিকতায় বুধবার সাদা পোশাকের (সিভিল) পুলিশের একটি দল সতীতলা সাহেব বাজারের বিভিন্ন হোটেলে গোপন অবস্থান করে (ওঁত পেতে) ছিল।
 
এমতাবস্থায় আত্মগোপনে থাকা খুনি মুকুল ওই এলাকার একটি হোটেলে আসলে সাদা পোশাকের পুলিশ তাকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করে। পরে তাকে কড়া নিরাপত্তায় সাঘাটা থানায় নিয়ে যায়।

গ্রেফতারকৃত সদ্য বহিস্কৃত বোনারপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোখলেছুর রহমান মুকুল সাঘাটা উপজেলার বোনার পাড়া ইউনিয়নের বাটি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

Share: