Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / গাইবান্ধা / শ্রী হরিদাস চন্দ্র তরনীর উদ্ধত্যপুর্ন বক্তব্য ও আচরনের প্রতিবাদে সংবাদ সম্মেলন - Chief TV

শ্রী হরিদাস চন্দ্র তরনীর উদ্ধত্যপুর্ন বক্তব্য ও আচরনের প্রতিবাদে সংবাদ সম্মেলন - Chief TV

2026-07-02  জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি  37 views
শ্রী হরিদাস চন্দ্র তরনীর উদ্ধত্যপুর্ন বক্তব্য ও আচরনের প্রতিবাদে সংবাদ সম্মেলন - Chief TV
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের শ্রী হরিদাস চন্দ্র তরনীর উদ্ধত্যপুর্ন বক্তব্য ও আচরনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
 
আজ(২ জুন) বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের গাইবান্ধা জেলা কমিটি যৌথ উদ্যোগে গাইবান্ধা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের জেলা সভাপতি বিরতি রঞ্জন সরকার ।
 
তিনি বলেন, শ্রী হরিদাস চন্দ্র তরনী উপজেলার মধ্যরামপুর গ্রামে নির্দিষ্ট কালী মন্দিরের জায়গা থেকে কিছুটা দুরে নিজের ইচ্ছামত কিছু সদস্য নিয়ে রাধা গোবিন্দ ও কালী মন্দির নির্মানের কাজ শুরু করেন।
 
স্থান পরিবর্তন নিয়ে হিন্দু সম্প্রদায়ের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। এই উত্তেজনাকে উপেক্ষা করে বিভিন্ন দেব দেবির প্রতিমা স্থাপনসহ ৮১ ফুট দীর্ঘ শ্রী রামের প্রতিমা স্থাপন করলে শুরু হয় বিপত্তি।

ফলে সেখানে সাম্প্রতিক সম্প্রতি বিনষ্টের দিকে চলে যায়। এরপর ধর্মীয় ৩ সংগঠনের ধর্মীয় নেতারা শ্রী হরিদাস চন্দ্র কে উদ্ধত্যপুর্ন আচারন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক লাইভে এসে বিভিন্ন কুটুক্তি থেকে সরে আসার আহব্বান জানান।
 
কিন্তুু তাতে কর্নপাত না করে বিপরীতে তাদের নানা ভাবে অপমান করা হয় বলে অভিযোগ করেন। তিনি অপমানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষায় রাধা গোবিন্দ ও কালী মন্দিরটি সুষ্ঠভাবে পরিচালনার জন্য সনাতনীদের নিয়ে একটি বোর্ড গঠনসহ হরিদাসের উদ্ধত্যপুর্ন আচারনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সুজন প্রসাদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান এক্যে পরিষদের জেলা সভাপতি রনজিৎ বকসী সুর্য্য, সাধারণ সম্পাদক চঞ্চল সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্ট জেলার আহব্বায়ক বিপুল কুমার দাস, সদস্য সচিব বিষ্ণু কুমার দাসসহ গণমাধ্যমকর্মীরা।

Share: