Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / সিরাজগঞ্জ / সিরাজগঞ্জে সৌদি সরকারের উপহারের খেজুর বিতরণ - Chief TV

সিরাজগঞ্জে সৌদি সরকারের উপহারের খেজুর বিতরণ - Chief TV

2026-03-12  এস এম শুভ সরকার, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি  23 views
সিরাজগঞ্জে সৌদি সরকারের উপহারের খেজুর বিতরণ - Chief TV

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার জন্যে বরাদ্দকৃত সৌদি সরকারের (কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার) এর দেয়া উপহারের খেজুর বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ)  দুপুরে কাজিপুর উপজেলা পরিষদের সামনে থেকে এই খেজুর বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মেস্তাফিজুর রহমান। উপজেলার ৫৫ টি মাদ্রাসা, লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার মোট ১ হাজার চারশ শিক্ষার্থীর মাঝে এই খেজুরের প্যাকেট বিতরণ করা হয়েছে।

বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার জানান, “খেজুরগুলো জেলা থেকে পাওয়া মাত্রই আমরা লিস্ট করে আজকে সেগুলো শিক্ষার্থী অনুপাতে বিতরণ করে দিয়েছি।”

বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রাজ্জাকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক ও গণমাধ্যমকর্মিগণ উপস্থিত ছিলেন।


Share:

Single Page