সম্প্রতি আলোচিত শিশু মৃত্যুর ঘটনার পর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন পদত্যাগ করেছেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জামালুন্নেসা।
মঙ্গলবার আদ্-দ্বীন ফাউন্ডেশনের কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে ঘটে যাওয়া শিশু মৃত্যুর অনাকাঙ্ক্ষিত ঘটনায় প্রতিষ্ঠানটি গভীরভাবে শোকাহত। প্রাথমিক তদন্তের ভিত্তিতে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কয়েকজন কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালের তদারকি ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং বিদ্যমান প্রটোকল পুনর্মূল্যায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আদ্-দ্বীন কর্তৃপক্ষ জানায়, সরকারের দিকনির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানটির অবকাঠামো ও ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পরিবর্তন আনার কাজ শুরু হয়েছে। হাসপাতালের পরিবেশে আলো-বাতাস চলাচল এবং অক্সিজেন সরবরাহ ব্যবস্থা আরও উন্নত করতে তিনজন স্বাধীন পরামর্শকের তত্ত্বাবধানে সংস্কার কার্যক্রম চলছে। এছাড়া করপোরেট অফিসের ওপর অবস্থিত বেকারিটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
নতুন নির্বাহী পরিচালক অধ্যাপক জামালুন্নেসা দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীববিজ্ঞান বিভাগে শিক্ষকতা করেছেন। সম্প্রতি তিনি স্বেচ্ছায় অবসরে যান। ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীববিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর তিনি যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন থেকে পিএইচডি সম্পন্ন করেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে আদ্-দ্বীন ফাউন্ডেশন ১৯৮০ সাল থেকে স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা, সাধারণ শিক্ষা, প্রশিক্ষণ এবং আয়বর্ধক প্রকল্প পরিচালনা করে আসছে।

বর্তমানে ফাউন্ডেশনের অধীনে ৯টি হাসপাতাল, ৫টি মেডিকেল কলেজ, একটি নার্সিং কলেজ, ৪টি নার্সিং ইনস্টিটিউট, একটি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, একটি কলেজিয়েট স্কুল এবং বিভিন্ন ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, শুধুমাত্র আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল মগবাজারে গত ২৯ বছরে ১ কোটি ৫৭ লাখের বেশি রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। বর্তমানে প্রতিদিন প্রায় দুই হাজার রোগী বহির্বিভাগে চিকিৎসা গ্রহণ করছেন।

হাসপাতালটিতে প্রায় ১ হাজার ৭৯০ জন চিকিৎসক, নার্স ও কর্মী কর্মরত রয়েছেন এবং মেডিকেল কলেজে ২০৯ জন বিদেশি শিক্ষার্থীসহ মোট ৬৪৬ জন শিক্ষার্থী অধ্যয়ন করছেন।
রোগীর নিরাপত্তা, মানসম্মত স্বাস্থ্যসেবা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।